Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

খুলনায় বিশ্ববিদ্যালয় ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

তিনি খুবির আইন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন

আপডেট : ০৯ জুন ২০২৫, ০৫:৩৮ পিএম

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) আইন বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী মাহফুজা আফরিন উপমার (২৩) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৯ জুন) নগরীর লবণচরা থানার জিন্নাপাড়া আমির হোসেন লেন থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। ওই ছাত্রী ওই এলাকার বাসিন্দা মো. মাহবুবুর রহমানের মেয়ে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, রাত ১১টার দিকে মাহফুজা আফরিন উপমা খাবার খেয়ে রাতে ঘুমাতে যান। পরদিন সকালে ডেকে কোনো সাড়া না পেয়ে পরিবারের সদস্যরা কক্ষের জানালা থেকে তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে তার ঝুলন্ত লাশ নিচে নামায়। মরদেহের সুরতহাল সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান বলেন, “উপমা এক প্রকারের জেদি মেয়ে ছিল। মেয়ে আত্মহত্যা করতে পারে জেনে তার মা বাবা ঘরে কোনো ফ্যান দেননি। কিন্তু ফ্যানের হুক থাকায় সেখানে ওড়না ঝুলিয়ে উপমা আত্মহত্যা করেছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা শেষে তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।”

   

About

Popular Links

x