Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

মাওলানা ভাসানী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

তিনি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন

আপডেট : ২১ জুন ২০২৫, ১২:০১ পিএম

টাঙ্গাইল সদর উপজেলার একটি ফ্ল্যাট বাসা থেকে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২১ জুন) সকালে নিহতের লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এর আগে গতকাল শুক্রবার সন্ধ্যায় টাঙ্গাইল সদর উপজেলার সন্তোষ পুরাতন পাড়া নেওয়াজ আলীর বাসার চতুর্থ তলার একটি কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত জুনায়েদ হোসেন (২৪) গাজীপুর জেলার পুবাইল থানার বসুগাঁও গ্রামের আলি আহমেদের ছেলে। তিনি মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন। 

টাঙ্গাইল সদর থানার এসআই কাজী নজরুল ইসলাম বলেন, “খবর পেয়ে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় জুনায়েদের মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধারের পর মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।”

   

About

Popular Links

x