Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

জাতীয় গ্রিডে ত্রুটি, বিদ্যুৎবিহীন ঢাকার অনেক এলাকা

পরিস্থিতি স্বাভাবিক করতে পিজিসিবির কর্মীরা কাজ করছে

আপডেট : ২২ জুন ২০২৫, ১১:০৩ পিএম

রাজধানী ঢাকার রামপুরায় অবস্থিত পাওয়ার গ্রিড বাংলাদেশের (পিজিসিবি) একটি সাবস্টেশনে বৈদ্যুতিক গোলযোগের ফলে বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে রাজধানী ঢাকার কিছু এলাকা।

রবিবার (২২ জুন) রাত ১০টার দিকে এ গোলযোগের ঘটনা ঘটে। পাওয়ার গ্রিড বাংলাদেশের প্রধান প্রকৌশল মোহাম্মদ ফয়জুল কবীর ঢাকা ট্রিবিউনকে এ বিষয় নিশ্চিত করেন।

বিদ্যুৎ সরবরাহ ঠিক করতে পিজিসিবি কাজ করছে বলে জানিয়েছেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) মুখপাত্র শামীম হাসান।

তিনি বলেন, “রামপুরায় অবস্থিত পিজিসিবির একটি সাবস্টেশনে বৈদ্যুতিক গোলযোগ হয়েছে। এর ফলে মূলত ডিপিডিসির আওতাধীন যেসব এলাকা রয়েছে, সেসব এফেক্টেড হয়েছে। ডেসকো খুব একটা এফেক্টেড হয়নি। মূলত রামপুরা, হাতিরঝিল, ফার্মগেট, বনানী, গুলশান, মগবাজার এলাকায় বিদ্যুৎ নেই। পিজিসিবির কর্মীরা সর্বোচ্চভাবে কাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক হতে আধ ঘণ্টা থেকে ১ ঘণ্টা লাগতে পারে। প্রয়োজনে বাইপাস করে হলেও পরিস্থিতি স্বাভাবিক করা হবে।”

সরেজমিনে দেখা যায়, রাজধানী ঢাকার গুলশান-১ ও ২, মহানগর প্রজেক্ট, মধুবাগ, মগবাজার, বাংলামোটর, কারওয়ান, হাতিরপুল এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন দেখা গেছে। এর বাইরে আরও কিছু জায়গায় বিদ্যুৎ নেই।

   

About

Popular Links

x