Tuesday, June 09, 2026

সেকশন

English
Dhaka Tribune

উখিয়ায় দুই ভাইকে ডাকাতের গুলি, একজনের মৃত্যু

কক্সবাজারের উখিয়ায় গুলিবিদ্ধ এক ভাই হাসপাতালে নেওয়ার পথে মারা যান

আপডেট : ২৪ জুন ২০২৫, ০১:৪৬ পিএম

কক্সবাজারের উখিয়ায় সশস্ত্র ডাকাতের গুলিতে দুই ভাই গুলিবিদ্ধ হয়েছেন। এসময় হাসপাতালে নেওয়ার পথে একজনের মৃত্যু হয়েছে।

নিহত ব্যক্তি হলেন- উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের নূরার ডেইল এলাকার ইসহাক আহমদের ছেলে নুরুল আমিন বাবুল (৪৫)। আহত ব্যক্তি হলেন মোহাম্মদ হাসান (৩৫)।

সোমবার (২৩ জুন) রাত ৯টার দিকে উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ৫নং ওয়ার্ডের নূরার ডেইল পাহাড়ি এলাকায় এ ডাকাতির ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য জাকির হোসেন জানান, রাত ৯টার দিকে একদল সশস্ত্র ডাকাত দল ইসহাক আহমদের বাড়িতে হানা দেয়। ডাকাতরা বাড়িতে থাকা নগদ টাকা, স্বর্ণালংকার ও মূল্যবাদ জিনিসপত্র নিয়ে যায়। এসময় ডাকাতের গুলিতে দুই সহোদর নুরুল আমিন বাবুল ও মোহাম্মদ হাসান গুলিবিদ্ধ হন।

ডাকাতির বিষয়িটি টের পেয়ে এলাকাবাসী এগিয়ে এলে ডাকাতরা পালিয়ে যায়। পরে গুলিবিদ্ধ দুই ভাইকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়ার পথে নুরুল আমিন বাবুল (৪৫) মারা যান। এ ঘটনায় আহত মোহাম্মদ হাসান (৩৫) সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফ হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। ঘটনাটি ডাকাতি নাকি অন্যকিছু খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

   

About

Popular Links

x