সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (২৫ জুন) রাজধানীর মগবাজার থেকে গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে গ্রেপ্তার করে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
এর আগে, গত ২২ জুন প্রহসনের নির্বাচন করার অভিযোগে সাবেক তিন প্রধান নির্বাচন কমিশনারসহ (সিইসি) ২৪ জনকে আসামি করে করে মামলা করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মো. সালাহ উদ্দিন খান বাদী হয়ে এ মামলা করেন।
সাবেক এই তিন সিইসি হলেন- ২০১৪ সালের নির্বাচনের তৎকালীন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দিন আহমেদ, ২০১৮ সালের নির্বাচনে তৎকালীন সিইসি এ কে এম নুরুল হুদা ও ২০২৪ সালের নির্বাচনের সিইসি কাজী হাবিবুল আউয়াল।
প্রসঙ্গত, গত ২২ জুন রাতে উত্তরার বাসা থেকে গ্রেপ্তার করা হয় আরেক সাবেক প্রধান নির্বাচন কমিশনার নূরুল হুদাকে।



সাবেক সিইসি নুরুল হুদা আটক