Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

বিইউএফটি ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফাতেমা আনোয়ার ইশা রাজধানীর বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির শিক্ষার্থী

আপডেট : ২৯ জুন ২০২৫, ০৫:১৩ পিএম

রাজধানী ঢাকার নিউমার্কেট এলাকার একটি বাসা থেকে ফাতেমা আনোয়ার ইশা (২৬) নামে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছেন পুলিশ।

রবিবার (২৯ জুন) বিকেল ৩টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিউমার্কেট থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুল হালিম বিষয়টি নিশ্চিত করেছেন।

ফাতেমা আনোয়ার ইশা রাজধানীর বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির (বিইউএফটি) শিক্ষার্থী বলে জানিয়েছে পরিবার।

পরিবারের সদস্যদের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, ওই শিক্ষার্থীর বাসা নিউমার্কেট এলাকার একটি আবাসিক ভবনে পরিবারের সঙ্গে থাকতেন। পরিবারের কাছ থেকে খবর পেয়ে ভবনটির ১৮ তলার ফ্ল্যাটে ইশার কক্ষের দরজা ভেঙে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় পুলিশ। পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তবে তাৎক্ষণিকভাবে তার মৃত্যুর কারণ নিশ্চিত করতে পারেনি পুলিশ। এসআই মো. আব্দুল হালিম বলেন, “প্রাথমিকভাবে আত্মহত্যা বলে মনে হলেও তদন্ত ও ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর আসল কারণ জানা যাবে।”

   

About

Popular Links

x