Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

ঢাকায় শুরু হচ্ছে পাহাড়ি ফল মেলা, থাকবে নানা ফলের সমাহার

গত ১৯ থেকে ২১ জুন পর্যন্ত তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা অনুষ্ঠিত হয়েছে

আপডেট : ৩০ জুন ২০২৫, ১২:৩৬ পিএম

রাজধানী ঢাকায় আগামীকাল মঙ্গলবার (১জুলাই) থেকে শুরু হচ্ছে ছয় দিনব্যাপী পাহাড়ি ফল মেলা।

রাজধানীর বেইলি রোডের পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্সে এ মেলার আয়োজন করা হয়েছে।

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয় আয়োজিত “পাহাড়ি ফল মেলা-২০২৫” আগামীকাল শুরু হয়ে মেলা চলবে ৫ জুলাই পর্যন্ত।

সোমবার মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগের দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

মেলা ১ জুলাই থেকে ৫ জুলাই শুক্রবার পর্যন্ত প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত একটানা ৬ দিন চলবে। মেলা সকলের জন্য উন্মুক্ত থাকবে।

উল্লেখ্য, গত ১৯ থেকে ২১ জুন পর্যন্ত তিন দিনব্যাপী ফল মেলার আয়োজন করে কৃষি মন্ত্রণালয়। রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশনের সামনে খোলা মাঠে এই মেলা অনুষ্ঠিত হয়।

 

   

About

Popular Links

x