Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

দেশে আরও ১১ জন করোনাভাইরাসে আক্রান্ত

পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৩.২৯%

আপডেট : ০৭ জুলাই ২০২৫, ০৮:২১ পিএম

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। তবে এসময় সারাদেশে আরও ১১ জনের শরীরে প্রাণঘাতী ভাইরাসটি শনাক্ত করা হয়েছে।

সোমবার (৭ জুলাই) স্বাস্থ্য সেবা বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।

এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৩৩৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৩.২৯%।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এ বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ২৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। পাশাপাশি মোট শনাক্ত রোগীর সংখ্যা ৬৪৩ জন।

এ পর্যন্ত দেশে ২০ লাখ ৫২,১৮৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আর সারাদেশে ভাইরাসটিতে মোট মৃত্যুর সংখ্যা ২৯,৫২৩ জনে ঠেকেছে।

   

About

Popular Links

x