জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রশিবিরের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন মো. রিয়াজুল ইসলাম। তিনি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। এছাড়াও সেক্রেটারি মনোনীত হয়েছেন আব্দুল আলীম আরিফ। তিনি বিশ্ববিদ্যালয়ের আইন ও ভূমি প্রশাসন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
সোমবার (৭ জুলাই) জবি ছাত্রশিবিরের সদস্য সমাবেশে সরাসরি ভোট প্রদানের মাধ্যমে সভাপতি এবং সদস্যদের পরামর্শে সেক্রেটারি ও সাংগঠনিক সম্পাদক মনোনীত করা হয়।
এছাড়াও জবি শাখা ছাত্রশিবিরের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন মোহাম্মদ জাহেদুর ইসলাম। তিনি বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
বিষয়টি শাখা ছাত্রশিবিরের একাধিক সদস্য ঢাকা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন।



