Saturday, July 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

অতিবৃষ্টিতে ফেনী শহর প্লাবিত, জনজীবন বিপর্যস্ত

ড্রেনেজ ব্যবস্থা অকার্যকর হওয়ায় পানি নামছে না, ভোগান্তিতে হাজারো মানুষ

আপডেট : ০৮ জুলাই ২০২৫, ০১:০৮ পিএম

অতিবৃষ্টির কারণে ফেনী শহরের বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। ফলে জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। অনেকেই বাড়ি থেকে বের হতে পারেননি। শিক্ষাপ্রতিষ্ঠানেও স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়েছে।

মঙ্গলবার (৮ জুলাই) ভোর থেকে টানা বৃষ্টিতে শহরের রাস্তাঘাট, ঘরবাড়ি ও দোকানপাটে পানি ঢুকে পড়েছে। 

এর আগে, সোমবার (৭ জুলাই) রাত থেকে শুরু হওয়া প্রবল বর্ষণে শহরের এসএসকে সড়ক, মিজান রোড, জেল রোডসহ গুরুত্বপূর্ণ অধিকাংশ সড়ক পানিতে তলিয়ে গেছে। রাস্তায় হাঁটুসমান পানি থাকায় যান চলাচল ব্যাহত হচ্ছে।

নাগরিকরা অভিযোগ করেছেন, দীর্ঘদিন ধরে ড্রেন পরিষ্কারে অবহেলা ও পরিকল্পনাহীন নগর ব্যবস্থাপনার কারণেই এ বিপর্যয় ঘটেছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ফেনী শহরে রেকর্ড ১৭৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

জেলা প্রশাসন ও পৌরসভা কর্তৃপক্ষ জানিয়েছে, জরুরি পরিষেবা চালু রাখতে সকল বিভাগকে প্রস্তুত রাখা হয়েছে। পৌরসভা কর্তৃপক্ষ আরও জানিয়েছে, ড্রেনেজ ব্যবস্থায় ময়লা ও পলি জমে যাওয়ায় পানি নামতে সময় লাগছে।

   

About

Popular Links

x