Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু, শনাক্ত ৮

পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২.৫১%

আপডেট : ০৮ জুলাই ২০২৫, ০৭:২১ পিএম

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এসময় সারাদেশে আরও ৮ জনের শরীরে প্রাণঘাতী ভাইরাসটি শনাক্ত করা হয়েছে।

মঙ্গলবার (৮ জুলাই) স্বাস্থ্য সেবা বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।

এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ২৩৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২.৫১%।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এ বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ২৫ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। পাশাপাশি মোট শনাক্ত রোগীর সংখ্যা ৬৫১ জনে দাঁড়িয়েছে।

এ পর্যন্ত দেশে ২০ লাখ ৫২,১৯৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আর সারাদেশে ভাইরাসটিতে মোট মৃত্যুর সংখ্যা ২৯,৫২৪ জনে ঠেকেছে।

   

About

Popular Links

x