Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

হিমছড়ি সৈকতে নেমে নিখোঁজ আরেক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

এর আগে, হিমছড়ি সৈকতে নেমে ভেসে যাওয়া তিন বন্ধুর মধ্যে একজনের মরদেহ উদ্ধার করা হয়

আপডেট : ০৯ জুলাই ২০২৫, ১২:০৮ পিএম

কক্সবাজারের হিমছড়ি সমুদ্র সৈকতে নেমে নিখোঁজ দুই শিক্ষার্থীর মধ্যে আসিফ আহমদ নামের আরও একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার (৯ জুলাই) সকালে কক্সবাজারের নাজিররারটেক সমুদ্র পয়েন্ট থেকে আসিফের মরদেহ উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ট্যুরিস্ট পুলিশ কক্সবাজারের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ।

তিনি জানান, হিমছড়ি সৈকতে গোসল করার সময় নিখোঁজের একদিন পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আসিফ আহমদের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন আরেক শিক্ষার্থী অরিত্র হাসান। তাকে উদ্ধারে তৎপরতা চলছে।

এর আগে, গতকাল মঙ্গলবার হিমছড়ি সমুদ্র সৈকতে নেমে তিন বন্ধু ভেসে যান। এরমধ্যে সাদমান রহমান সাবাবের (২১) মরদেহ উদ্ধার করা হলেও অপর দুই বন্ধু আসিফ আর অরিত্র নিখোঁজ ছিলেন। একদিন পর বুধবার সকালে আসিফের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে দুইজনের মরদেহ উদ্ধার করা হলো। অপর বন্ধু অরিত্র এখনও নিখোঁজ রয়েছে।

“সি সেফ লাইফ গার্ড” সংস্থার কর্মকর্তা ইমতিয়াজ আহমেদ মঙ্গলবার ঢাকা ট্রিবিউনকে বলেন, “তারা পাঁচ বন্ধু মিলে কক্সবাজার ঘুরতে আসেন। সবাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২৩-২৪ সেশনের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী। তারা সকালে হিমছড়ি সৈকতে যায়। তাদের মধ্যে দুইজন বাঁধের উপরে বসে ছিল আর বাকি তিনজন বাঁধের নিচে নেমে নামে। এ সময় ঢেউয়ের তোড়ে সাগরে ভেসে যায়। পরে অন্যান্য পর্যটকরা সাঁতার কেটে সাদমান রহমান সাবাবের মরদেহ উদ্ধার করে। বাকি দুইজন এখনও নিখোঁজ রয়েছে।”

   

About

Popular Links

x