Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

গোপালগঞ্জ জেলায় বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত গোপালগঞ্জে কারফিউ

আপডেট : ১৬ জুলাই ২০২৫, ১১:১২ পিএম

গোপালগঞ্জ জেলায় কারফিউ জারি করায় আগামীকাল বৃহস্পতিবার (১৭ জুলাই) সকালে অনুষ্ঠেয় এইচএসসি পরীক্ষা কেবল ওই জেলার জন্য স্থগিত করা হয়েছে। 

তবে দেশের অন্যান্য জায়গায় পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামীকালের পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে।

ঢাকা শিক্ষা বোর্ডের দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। গোপালগঞ্জ এ শিক্ষা বোর্ডের অধীন।

আগামীকাল সকালে এইচএসসিতে ভূগোল (তত্বীয়) দ্বিতীয়পত্রের পরীক্ষা আছে। সময়সূচি অনুযায়ী আগামীকাল বিকেলেও একাধিক বিষয়ের পরীক্ষা থাকলেও গোপালগঞ্জ জেলায় সেসব বিষয়ের পরীক্ষা নেই।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপালগঞ্জ জেলায় স্থগিত ভূগোল (তত্ত্বীয়) দ্বিতীয় পত্রের পরীক্ষার পরিবর্ততি সময়সূচি পরে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

এদিকে গোপালগঞ্জ জেলায় বৃহস্পতিবারের মাদ্রাসা বোর্ডের আলিম পরীক্ষা এবং কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষাও স্থগিত করা হয়েছে।

   

About

Popular Links

x