Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

আদাবর-মোহাম্মদপুরে দুজনকে গুলি ও কুপিয়ে হত্যা

দুজনকে আটক করেছে পুলিশ

আপডেট : ১৭ জুলাই ২০২৫, ০১:০২ পিএম

রাজধানীর ঢাকার মোহাম্মদপুর ও আদাবর এলাকায় একই রাতে দুজনকে হত্যার ঘটনা ঘটেছে।

বুধবার (১৬ জুলাই) রাতে আদাবরের নবোদয় হাউজিং এলাকা ও মোহাম্মদপুরে পৃথক এসব ঘটনা ঘটে।

নিহতরা হলেন মো. ইব্রাহিম (৩২) ও আল-আমিন (২৮)।

তাদের মধ্যে আদাবরের নবোদয় হাউজিং এলাকায় ইব্রাহিমকে গুলি করে হত্যা করা হয়েছে। তিনি পেশায় গাড়িচালক। এ ঘটনায় অভিযুক্ত দুই ভাইকে আটক করা হয়েছে।

পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড হয়েছে বলে জানিয়েছেন পুলিশ।

আদাবর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) সাইফুল ইসলাম জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

জানা গেছে, আটককৃত সজিব ও রুবেল  দুই ভাই ডিমের ব্যাবসা করেন। নিহত যুবক ডিমের গাড়িচালক ছিলেন।

অপরদিকে, একই রাতে মোহাম্মদপুর থানা এলাকায় আল-আমিনকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান বলেন, “পুর্ব শত্রুতার জের ধরে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে।”

নিহতের গ্রামের বাড়ি ভোলা জেলায়। তিনি চান মিয়া হাউজিং এলাকায় থাকতেন।

নিহতের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য শহিদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

   

About

Popular Links

x