Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

ধানমন্ডিতে চালকের মাথায় আঘাত করে অটোরিকশা ছিনতাই

আহত ওই রিকশাচালক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন

আপডেট : ১৭ জুলাই ২০২৫, ০২:৫৩ পিএম

রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকায় চালকের মাথায় আঘাত করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

বুধবার (১৬ জুলাই) দিবাগত রাত তিনটার দিকে মিরপুর রোডে এ ঘটনা ঘটে।

নুরুল হক (৬০) নামে আহত ওই রিকশাচালক ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক।

তিনি জানান, ধানমন্ডির মিরপুর রোডে রাত সাড়ে তিনটার দিকে চালক নুরুল হকের মাথায় আঘাত করে দুষ্কৃতিকারীরা তার অটোরিকশাটি ছিনিয়ে নিয়ে যায়। পরে সংবাদ পেয়ে আহতের পূর্ব পরিচিত আসিফ শেখ তাকে উদ্ধার করে বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন।

আহত চালক নুরুল হক হাজারীবাগ এলাকায় থাকেন। তার গ্রামের বাড়ি ময়মনসিংহ সদর উপজেলায়।

 

   

About

Popular Links

x