Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

খুলনায় করোনাভাইরাসে এক যুবকের মৃত্যু

নতুন করে করোনাভাইরাস সংক্রমণের পর খুলনায় এটি প্রথম মৃত্যুর ঘটনা

আপডেট : ২১ জুলাই ২০২৫, ১১:৪২ এএম

দেশে নতুন করে করোনাভাইরাস সংক্রমণের পর ভাইরাসটিতে আক্রান্ত হয়ে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে এক যুবকের মৃত্যু হয়েছে। এটিই এ বছরের খুলনায় প্রথম করোনাভাইরাসে মৃত্যু। যুবকের নাম দীপ রায় (২৫)। তিনি খুলনার বটিয়াঘাটা উপজেলার স্বপ্নপুরী এলাকার বাসিন্দা।

রবিবার (২০ জুলাই) দিনগত রাত ৩টা ২০ মিনিটে তার মৃত্যু হয়।

খুমেক হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) এবং ডেঙ্গু-করোনাভাইরাসের ফোকাল পার্সন ডা. খান আহমেদ ইশতিয়াক জানান, রবিবার বিকেলে দীপ করোনাভাইরাস আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন।

তিনি বলেন, “করোনাভাইরাস আক্রান্ত হয়ে খুলনার একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় তার অবস্থার অবনতি হলে রবিবার  বিকেলে খুমেক হাসপাতালের লাইফ সাপোর্টে নেওয়া হয়। পরে রাতে তার মৃত্যু হয়।”

   

About

Popular Links

x