Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

মাইলস্টোন বন্ধ থাকবে আরও ২ দিন

রবিবার থেকে শিক্ষা কার্যক্রম চলার কথা থাকলেও সেটি হচ্ছে না

আপডেট : ২৬ জুলাই ২০২৫, ০৮:২৮ পিএম

রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার পর থেকে বন্ধ রয়েছে প্রতিষ্ঠানটি। আগামী রবিবার থেকে শিক্ষা কার্যক্রম চলার কথা থাকলেও সেটি হচ্ছে না।

স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন করে রবিবার ও সোমবার ছুটি ঘোষণা করা হয়েছে। প্রতিষ্ঠানটি কবে খুলবে সে ব্যাপারে সোমবার সিদ্ধান্ত জানানো হবে।

শনিবার বিকেলে প্রতিষ্ঠানটির জনসংযোগ কর্মকর্তা শাহ বুলবুল সংবাদমাধ্যমকে জানিয়েছেন, রবিবার থেকে ক্লাস শুরু হচ্ছে না। প্রথম তিন দিন ছুটি ঘোষণা হয়েছিল, পরে তা আরও দুই দিন রবিবার ও সোমবার পর্যন্ত বাড়ানো হয়েছে।

ছুটি শেষে মঙ্গলবার স্কুল খুলবে কিনা, এ প্রশ্নে তিনি বলেন, “সে সিদ্ধান্ত সোমবার জানা যাবে। কর্তৃপক্ষ সোমবার বসে স্কুল খোলা বা না খোলার বিষয়ে সিদ্ধান্ত নেবেন।”

এই ঘটনায় শোকাহত পুরো দেশ। ঘটনার পাঁচ দিন পেরিয়ে গেলেও এখনও থামছে না মৃত্যুর মিছিল। সব মিলিয়ে আজ শনিবার সকাল পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৫। ভয়াবহ এ বিমান দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের অধিকাংশই শিশু।

   

About

Popular Links

x