Wednesday, July 22, 2026

সেকশন

English
Dhaka Tribune

ওসমানী বিমানবন্দরে বোর্ডিং ব্রিজের চাকা ফেটে কর্মচারীর মৃত্যু

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের এ দুর্ঘটনায় আহত হয়ে আরও একজন চিকিৎসাধীন 

আপডেট : ৩১ জুলাই ২০২৫, ০৫:২৪ পিএম

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বোর্ডিং ব্রিজের চাকা ফেটে এক কর্মচারীর মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন আছেন আরেক কর্মচারী।

বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে। ওসমানী বিমাবন্দরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) (ইমিগ্রেশন) আবুল কালাম হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত রুমান আহমদ (২৩) সানরাইজ কোম্পানির কর্মচারী ছিলেন। আহত এনামুল হক একই কোম্পানীর কর্মচারী। সানরাইজ কোম্পানি থার্ড পার্টি হিসেবে বিমানের রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে।

বিমানবন্দর সূত্র জানায়, বৃহস্পতিবার দুপুরে নিয়মিত রক্ষণাবেক্ষণের অংশ হিসেবে বোর্ডিং ব্রিজের চাকা বদলানো হচ্ছিল। এ সময় হঠাৎ একটি চাকা বিস্ফোরিত হলে সেখানে কর্মরত দুইজন আহত হন। তাদের মধ্যে রুমান ওই চাকার সঙ্গে উড়ে গিয়ে পড়েন।

পরে তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে আইসিইউ না পাওয়ায় তাকে সিলেটের একটি বেসরকারী হাসপাতালে নিয়ে গেলে বিকেল সাড়ে ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আহত এনামুল চিকিৎসাধীন রয়েছেন। 

ওসমানী আন্তজার্তিক বিমানবন্দরের পরিচালক মো. হাফিজ আহমদ বলেন, “নিয়মিত কাজের অংশ হিসেবে বোর্ডিং ব্রিজের চাকা বদলানোর কাজে নিয়োজিত ছিলেন ৪-৫ জন কর্মচারী। এ সময় হঠাৎ একটি চাকা বিস্ফোরিত হয়। এসময় সামনে থাকা দুইজন আহত হন। পরে হাসপাতালে রোমানের মৃত্যু হয়।”

   

About

Popular Links

x