আন্তর্জাতিক বাজারে হঠাৎ করেই বেড়ে গেছে তেলের দাম।
সোমবার (১১ মে) ডেলিভারির জন্য মার্কিন অপরিশোধিত তেলের দাম বেড়ে ব্যারেলপ্রতি পৌঁছেছে ৯৫ ডলার ৪২ সেন্টে। আর ব্রেন্ট ক্রুডের দাম দাঁড়িয়েছে ১০৪ ডলার ৪৯ সেন্টে।
এর আগে, ইসরালেরের প্রধানমন্ত্রী নেতানিয়াহু এক সতর্কবার্তায় বলেন, ইরানের সঙ্গে সংঘাত এখনও শেষ হয়নি। ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম, ক্ষেপণাস্ত্র কর্মসূচি এবং তাদের সমর্থিত প্রক্সি গোষ্ঠীগুলো এখনো বড় হুমকি হয়ে রয়েছে বলেও তিনি জানান।
ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ নিয়ে কোনো সমাধানে না আসা, এরমধ্যে নেতানিয়াহুর এ ধরনের বক্তব্য, বিশেষ করে হরমুজ প্রণালি ঘিরে অনিশ্চয়তা পরিস্থিতি আরও জটিল করে তুলছে। আর এ কারণেই বিশ্ববাজারে তেলের দাম আরও বাড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।



