Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

ঈদের ছুটির মধ্যে ব্যাংকের কিছু শাখা খোলা থাকবে দুদিন

পোশাক শিল্প এলাকায় ২৫ ও ২৬ মে তপসিলি ব্যাংকের কিছু শাখা খোলা থাকবে

আপডেট : ১৮ মে ২০২৬, ০৫:২০ পিএম

ঈদ-উল-আজহায় ২৫ থেকে ৩১ মে পর্যন্ত টানা সাত দিন ব্যাংক বন্ধ থাকবে। তবে পোশাক খাতে কর্মরতদের বেতন দেওয়ার সুবিধার্থে ২৫ ও ২৬ মে পোশাক শিল্প এলাকার তপসিলি ব্যাংকের কিছু শাখা খোলা রাখার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

রবিবার (১৭ মে) বাংলাদেশ ব্যাংক থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে সব তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠান হয়েছে।

সার্কুলারে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী শনিবার (২৩ মে) ও রবিবার (২৪ মে) ব্যাংকের সব শাখা ও উপশাখা স্বাভাবিক সময়সূচি অনুযায়ী খোলা থাকবে।

যেসব এলাকায় ব্যাংক খোলা

ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের পোশাক শিল্প সংশ্লিষ্ট এলাকায় অবস্থিত বাণিজ্যিক ব্যাংকের শাখাগুলো ২৫ ও ২৬ মে সীমিত পরিসরে চালু থাকবে।

এসব শাখায় অফিস সময় হবে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এবং লেনদেন চলবে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত।

এ ছাড়া, সমুদ্র, স্থল ও বিমানবন্দর এলাকার ব্যাংকের শাখা, উপশাখা ও বুথগুলোতে আমদানি-রপ্তানি কার্যক্রম সীমিত আকারে চালু রাখতে হবে।

ছুটির দিনে দায়িত্ব পালনকারী কর্মকর্তা-কর্মচারীরা বিধি অনুযায়ী ভাতা পাবেন বলে জানানো হয় নির্দেশনায়।

 

   

About

Popular Links

x