Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান খুরশীদ আলম

বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেলেন

আপডেট : ২৫ মে ২০২৬, ১১:৩৮ এএম

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির নতুন চেয়ারম্যান হিসেবে খুরশীদ আলমকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। জুলাই আন্দোলনের পর কর্মকর্তাদের আন্দোলনের মুখে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নরের পদ থেকে তাকে সরিয়ে দেওয়া হয়।

রবিবার (২৩ মে) রাতে বাংলাদেশ ব্যাংকের পরিচালক মো. আলাউদ্দিনের সই করা এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে, ব্যাংকের চেয়ারম্যানের পদ থেকে ড. এম জুবায়দুর রহমান পদত্যাগ করেন। এরপর খুরশীদ আলমকে নিয়োগ দেওয়া হয়। 

কেন্দ্রীয় ব্যাংকের পরামর্শে অধ্যাপক ড. এম জুবায়দুর রহমান ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেন। আগের চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদ পদত্যাগের পর গত বছরের ২৩ জুলাই তাকে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল।

প্রসঙ্গত, খুরশীদ আলম ২০২৪ সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর হিসেবে নিয়োগ পান। তিন বছরের জন্য তাকে এ পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেয় সরকার। তবে ২০২৪ সালের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনিসহ কেন্দ্রীয় ব্যাংকের উর্ধ্বতন চার কর্মকর্তা পদত্যাগে বাধ্য হন।

   

About

Popular Links

x