সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও পরিচালনা পর্ষদের চেয়ারম্যান নিয়োগ দিয়েছে সরকার।
এমডি হিসেবে নিয়োগ পেয়েছেন ডাচ্-বাংলা ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক আবেদুর রহমান সিকদার এবং চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে কাজি শায়রুল হাসানকে।
সোমবার (৮ জুন) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে জারি করা পৃথক দুটি প্রজ্ঞাপন থেকে এই নিয়োগের তথ্য জানা গেছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সম্মিলিত ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আবেদুর রহমান সিকদার ও চেয়ারম্যান কাজি শায়রুল হাসানকে আগামী ৩ বছরের জন্য নিয়োগ দেওয়া হলো।
চিঠিতে ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ অনুযায়ী আবেদুর রহমান সিকদারকে এমডি হিসেবে নিয়োগের বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য ব্যাংকের পর্ষদ চেয়ারম্যানকে অনুরোধ জানানো হয়েছে।
এর মাধ্যমে ব্যাংকটির শীর্ষ ২ পদে নতুন নেতৃত্ব নিশ্চিত করলো সরকার। প্রজ্ঞাপনগুলো অবিলম্বে কার্যকর করার নির্দেশনা দেওয়া হয়েছে।



