Thursday, June 11, 2026

সেকশন

English
Dhaka Tribune

দীর্ঘ ২০ বছর পর বিএনপির বাজেট পেশ

ইতিহাসের সবচেয়ে বড় বাজেট সংসদে পেশ করছেন অর্থমন্ত্রী

আপডেট : ১১ জুন ২০২৬, ০৩:২৭ পিএম

জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপন করছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এবার প্রস্তাবিত বাজেটের আকার ধরা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা, যা দেশের ইতিহাসে সবচেয়ে বড় জাতীয় বাজেট।

বৃহস্পতিবার (১১ জুন) বিকেল ৩টায় জাতীয় সংসদে এ বাজেট উপস্থাপন শুরু করেন তিনি। গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিজয়ের পর বিএনপি নেতৃত্বাধীন সরকারের জন্য এটি প্রথম জাতীয় বাজেট।

দীর্ঘ ২০ বছর বিরতির পর, ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পেশ করছে বিএনপি সরকার। এটি দেশের ইতিহাসের ৫৫তম বাজেট। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী কর্তৃক জাতীয় সংসদে এই বাজেট উপস্থাপন করছেন। সর্বশেষ ২০০৬-০৭ অর্থবছরে সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমান বিএনপি সরকারের শেষ বাজেট দিয়েছিলেন।

এর আগে, বৃহস্পতিবার সকালে মন্ত্রিপরিষদে ২০২৬-২০২৭ অর্থবছরের জাতীয় বাজেট অনুমোদন করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বিশেষ সভায় এ বাজেট অনুমোদন করা হয়।

 

   

About

Popular Links

x