Thursday, July 02, 2026

সেকশন

English
Dhaka Tribune

দেশে আবার বাড়লো স্বর্ণের দাম

নতুন এ দাম আজ সকাল ১০টা থেকেই কার্যকর হবে

আপডেট : ০২ জুলাই ২০২৬, ১১:৩০ এএম

দেশের বাজারে  আবার স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। 

বৃহস্পতিবার (২ জুলাই) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। নতুন এ দাম আজ সকাল ১০টা থেকেই কার্যকর হবে।

এবার ভরিতে ২,২১৬ টাকা বাড়িয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২,২৪, ১৮২ টাকা নির্ধারণ করেছে সংগঠনটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। 

নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি ২১ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২,১৪,০৯৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১,৮৩,৮৮৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১,৫০,২৩২ টাকা নির্ধারণ করা হয়েছে।

সবশেষ গত ৩০ জুন সকালে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন। সেদিন প্রতি ভরিতে ৩,৩২৪ টাকা কমিয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২,২১,৯৬৬ টাকা নির্ধারণ করা হয়।

এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২,১১,৯৯৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১,৮২,০৭৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১,৪৮,৭৭৪ টাকা নির্ধারণ করা হয়।

   

About

Popular Links

x