রাজস্ব আদায়ে স্বচ্ছতা ও কার্যকারিতা বাড়ানোর লক্ষ্যে ব্যক্তিশ্রেণির আরও ৫ হাজার ১৪টি আয়কর রিটার্ন অডিটের জন্য নির্বাচন করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
এনবিআর জানিয়েছে, ঝুঁকিভিত্তিক মানদণ্ড অনুসরণ করে সম্পূর্ণ স্বয়ংক্রিয় (অটোমেটেড) পদ্ধতিতে রিটার্নগুলো নির্বাচন করা হয়েছে। এ প্রক্রিয়ায় কোনো ধরনের ম্যানুয়াল হস্তক্ষেপের সুযোগ নেই, যা অডিট নির্বাচন ব্যবস্থায় স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করবে।
নির্বাচিত রিটার্নগুলোর তালিকা এনবিআরের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
এর আগে ২০২৫ সালের জুলাই মাসে প্রথম ধাপে ১৫,৪৯৪টি এবং দ্বিতীয় ধাপে ৭২,৩৪১টিসহ প্রায় ৮৮ হাজার আয়কর রিটার্ন অডিটের জন্য নির্বাচন করা হয়েছিল।
এনবিআরের মতে, সম্পূর্ণ অটোমেটেড পদ্ধতিতে অডিট নির্বাচন একদিকে কর প্রশাসনে স্বচ্ছতা বৃদ্ধি করবে, অন্যদিকে সরকারের রাজস্ব আহরণ কার্যক্রমকে আরও কার্যকর করতে সহায়তা করবে।



