Tuesday, September 22, 2026

সেকশন

English
Dhaka Tribune

সঞ্চয়পত্রের মুনাফা নিয়ে সর্বশেষ যা জানা গেলো

আমানতকারীদের মুনাফার হার বিনিয়োগের মেয়াদ অনুযায়ী কম-বেশি হবে

আপডেট : ০২ জুলাই ২০২৬, ০৬:৪৪ পিএম

জাতীয় সঞ্চয়পত্রে বিনিয়োগের সুদহার আগামী জুলাই-ডিসেম্বর সময়ে অর্থাৎ আগামী ছয় মাস অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ফলে আমানতকারীদের মুনাফার হার আগেই মতোই থাকছে।

বর্তমানে মেয়াদ ও বিনিয়োগের পরিমাণ বিবেচনায় সঞ্চয়পত্র থেকে একজন বিনিয়োগকারী সর্বোচ্চ সুদ পেয়ে থাকেন ১১.৭৭% থেকে ১১.৯৮% পর্যন্ত।

বৃহস্পতিবার (২ জুলাই) অর্থ মন্ত্রণালয় চলতি বছরের জুলাই-ডিসেম্বর সময়ের জন্য সঞ্চয়পত্রের মুনাফার হার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত জানিয়েছে।

সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী একজন বিনিয়োগকারী সঞ্চয়পত্রে আগের মতোই সর্বোচ্চ ১১.৯৮% হারে মুনাফা পাবেন। তবে বিনিয়োগের মেয়াদ অনুযায়ী মুনাফার হারে ভিন্নতা রয়েছে।

১. পরিবার সঞ্চয়পত্রে সর্বোচ্চ মুনাফা পাওয়া যাবে ১১.৯৩%। সাড়ে ৭ লাখ টাকার বেশি হলে এমন বিনিয়োগে মুনাফার হার হবে ১১.৮০%।

২. বাংলাদেশ সঞ্চয়পত্রে পাঁচ বছর মেয়াদী বিনিয়োগের মুনাফার হার সাড়ে ৭ লাখ টাকার কম বিনিয়োগে ১১.৮৩%। আর সাড়ে ৭ লাখ টাকার বেশি হলে তা হবে ১১.৮০%।

৩. তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্রে সাড়ে সাত লাখ টাকার কম বিনিয়োগ হলে মুনাফার হার ১১.৮২%। বিনিয়োগ সাড়ে সাত লাখ টাকার বেশি হলে তা হবে ১১.৭৭%।

৪. ডাকঘর সঞ্চয়পত্রে তিন বছর মেয়াদে সাড়ে সাত লাখ টাকার বিনিয়োগের মুনাফার হার ১১.৮২% এবং সাড়ে সাত লাখ টাকার বেশি হলে তা হবে ১১.৭%।

প্রসঙ্গত, সরকার ছয় মাস পরপর সঞ্চয়পত্রে সুদহার ঘোষণা করে। তবে সুদহার বদলালেও যখন যে স্কিমে বিনিয়োগ করা হয়, সেটির মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত কেনার সময়কার সুদহারই বহাল থাকে।

   

About

Popular Links

x