Saturday, September 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

জমানো আছে অল্প কিছু টাকা, কোথায় বিনিয়োগ করবেন

অল্প টাকার বিনিয়োগকারীদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো মূলধনের নিরাপত্তা

আপডেট : ০৭ জুলাই ২০২৬, ০৫:২৯ পিএম

ধরুন, আপনার হাতে আছে দুই লাখ টাকা, এই টাকা ব্যাংকে রাখবেন, সঞ্চয়পত্র কিনবেন, নাকি স্বর্ণে বিনিয়োগ করবেন এটা বুঝে উঠতে পারছে না কোনোভাবেই। উচ্চ মূল্যস্ফীতি, ব্যাংক খাত নিয়ে অনিশ্চয়তা এবং স্বর্ণের লাগামহীন দাম, সব মিলে নিরাপদ বিনিয়োগ বেছে নেওয়া এখন আগের চেয়ে কঠিন।

বিশেষজ্ঞরা বলছেন, অল্প টাকার বিনিয়োগকারীদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো মূলধনের নিরাপত্তা। সে দিক থেকে বর্তমানে স্বর্ণ ও সঞ্চয়পত্র তুলনামূলক নিরাপদ বিকল্প হিসেবে বিবেচিত হচ্ছে।

দেশের বাজারে ২২ ক্যারেট স্বর্ণের দাম এখন ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে। আন্তর্জাতিক বাজারে অস্থিরতা, যুদ্ধ এবং অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে স্বর্ণের দাম দীর্ঘদিন ধরেই ঊর্ধ্বমুখী। ফলে দীর্ঘমেয়াদে মূল্য ধরে রাখার ক্ষেত্রে স্বর্ণকে অনেকেই নিরাপদ আশ্রয় হিসেবে দেখছেন। 

তবে বিনিয়োগের জন্য গয়নার বদলে ২৪ ক্যারেটের গোল্ড বার বা কয়েন কেনাই বেশি উপযোগী বলে মত খাতসংশ্লিষ্টদের। কারণ গয়নায় মজুরি ও অন্যান্য খরচ যুক্ত থাকে।

অন্যদিকে, নিয়মিত মুনাফা চান এবং ঝুঁকি নিতে না চাইলে সঞ্চয়পত্রও হতে পারে একটি বিকল্প। এটি সরকার-সমর্থিত হওয়ায় মূলধন ফেরতের নিশ্চয়তা থাকে। যদিও এ বছর সঞ্চয়পত্রের মুনাফার হার কমানো হয়েছে, তবুও এটি এখনও অনেকের কাছে নিরাপদ বিনিয়োগের মাধ্যম হিসেবে বিবেচিত হচ্ছে।

তবে বিশেষজ্ঞদের পরামর্শ, হাতে থাকা সব টাকা এক জায়গায় না রেখে ভাগ করে বিনিয়োগ করাই ভালো। যেমন, জরুরি প্রয়োজনে কিছু টাকা ব্যাংক বা সঞ্চয়ী হিসাবে রেখে বাকি অংশ স্বর্ণ বা সঞ্চয়পত্রে বিনিয়োগ করলে ঝুঁকি কমে।

তবে হাতে যদি অল্প কিছু সঞ্চয় থাকে, তাহলে কোথায় বিনিয়োগ করবেন, তার উত্তর নির্ভর করবে আপনার লক্ষ্য, প্রয়োজন এবং কতদিনের জন্য টাকা রাখতে চান, তার ওপর। তবে বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় নিরাপত্তার দিক থেকে স্বর্ণ ও সঞ্চয়পত্রই সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে।

   

About

Popular Links

x