নতুন অর্থবছর ২০২৬-২৭ এর শুরুতেই প্রবাসী আয় প্রবাহে শক্তিশালী প্রবৃদ্ধি দেখা গেছে। জুলাইয়ের প্রথম ১৪ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১৫৪ কোটি ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় ২১.৮% বেশি।
বুধবার (১৫ জুলাই) বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ থেকে ১৪ জুলাই পর্যন্ত প্রবাসী বাংলাদেশিরা দেশে ১৫৪ কোটি ডলার পাঠিয়েছেন। গত বছরের একই সময়ে এ পরিমাণ ছিল ১২৬ কোটি ডলার।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে, শুধু ১৪ জুলাইই দেশে এসেছে ১১ কোটি ৫০ লাখ ডলারের রেমিট্যান্স।
নতুন অর্থবছরের শুরুতে রেমিট্যান্সে ২১.৮%-এর এই প্রবৃদ্ধি প্রবাসী আয় প্রবাহের ঊর্ধ্বমুখী ধারারই প্রতিফলন। বিশ্লেষকদের মতে, এই প্রবৃদ্ধি দেশের সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে ইতিবাচক ভূমিকা রাখবে।



