Sunday, August 23, 2026

সেকশন

English
Dhaka Tribune

ব্যবসার লাইসেন্সসহ যেসব চমক আনছে ইনভেস্ট বাংলাদেশ 

ব্যবসাসংক্রান্ত সব সেবা একটি ডিজিটাল প্ল্যাটফর্মে আনার কাজও এগিয়ে নিচ্ছে সংস্থাটি

আপডেট : ২৩ আগস্ট ২০২৬, ০৪:৩১ পিএম

ব্যবসা শুরু ও বিনিয়োগের অনুমোদন বা লাইসেন্সিং প্রক্রিয়া দ্রুত করতে ১৪ দিনের মধ্যে ব্যবসায়িক লাইসেন্সিং কাঠামো কার্যকর করার পথে এগোচ্ছে নতুন বিনিয়োগ উন্নয়ন সংস্থা ‘ইনভেস্ট বাংলাদেশ’। 

একই সঙ্গে বিনিয়োগ ও ব্যবসাসংক্রান্ত সব সেবা একটি ডিজিটাল প্ল্যাটফর্মে আনার কাজও এগিয়ে নিচ্ছে সংস্থাটি। 

রবিবার (২৩ আগস্ট) এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় সংস্থাটি। 

পাশাপাশি বিডা, বেজা ও পিপিপি একীভূত হওয়ায়, প্রতিষ্ঠানগুলোর কর্মীদের ভবিষ্যৎ কী হবে তাও জানিয়েছে সংস্থাটি। 

ইনভেস্ট বাংলাদেশ জানায়, নতুন কর্তৃপক্ষের অন্যতম লক্ষ্য হলো দ্রুত ও পূর্বানুমানযোগ্য ব্যবসা পরিবেশ তৈরি করা। এ জন্য লাইসেন্স, অনুমোদন ও সরকারি সেবা দেওয়ার ক্ষেত্রে নির্দিষ্ট পদ্ধতি ও সময়সীমা নির্ধারণে ‘ইনভেস্ট বাংলাদেশ আইন, ২০২৬’-এ সুযোগ রাখা হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন কর্তৃপক্ষ বিনিয়োগকারীদের অনুমোদন প্রক্রিয়া এগিয়ে নেওয়া, বিনিয়োগের জন্য উপযুক্ত স্থান খুঁজে পাওয়া এবং ব্যবসা সম্প্রসারণের পথে বাধা মোকাবিলায় সহায়তা করবে। পাশাপাশি ‘বাংলাবিজ’ পরিচালনা অব্যাহত রাখবে ইনভেস্ট বাংলাদেশ। এটি বাংলাদেশের বিনিয়োগসেবার একক ডিজিটাল প্ল্যাটফর্ম। 

সংস্থাটি আরও জানায়, বাংলাবিজের মাধ্যমে ব্যবসার লাইসেন্স ও অনুমতিপত্র অনলাইনে নির্ধারিত সময়ের মধ্যে পাওয়ার ব্যবস্থা রয়েছে। নতুন আইন কার্যকরের ফলে সিঙ্গেল-উইন্ডো ক্লিয়ারেন্স, ওয়ান-স্টপ সেবা এবং অনলাইন অনুমোদন প্রক্রিয়া আরও বিস্তৃত করার সুযোগ তৈরি হয়েছে।

ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, ‘‘এটি শুধু তিনটি প্রতিষ্ঠানের একীভূতকরণ নয়। বিনিয়োগকারীকে কেন্দ্রে রেখে সরকারের কাজ আরও কার্যকরভাবে সাজানোই এর লক্ষ্য।’’ 

   

About

Popular Links

x