Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

পুঁজিবাজারে লেনদেনের সময়সূচিতে পরিবর্তন

বুধবার (২৪ আগস্ট) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে

আপডেট : ২৩ আগস্ট ২০২২, ০৩:৫০ পিএম

ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের লেনদেন ও আনুষ্ঠানিক সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। দেশের দুই পুঁজিবাজারে এতদিন সকাল ১০টা থেকে লেনদেন শুরু হলেও নতুন সময়সূচি অনুযায়ী সকাল সাড়ে ৯টা থেকেই লেনদেন শুরু হবে, যা দুপুর ১ টাকা ৫০ মিনিট পর্যন্ত চলবে। 

বুধবার (২৪ আগস্ট) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) মঙ্গলবার এ সিদ্ধান্ত নেয়। বিএসইসির যুগ্মপরিচালক সাইফুল ইসলামের সই করা নির্দেশনা ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) কাছে পাঠানো হয়েছে।

নির্দেশনায় বলা হয়, মন্ত্রিপরিষদ বিভাগের সিদ্ধান্তের আলোকে ব্যাংকের লেনদেনের সঙ্গে সমন্বয় রেখে পুঁজিবাজারের লেনদেন সকাল ৯টা ৩০ মিনিট থেকে চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। লেনদেন শেষ হবে দুপুর ১টা ৫০ মিনিটে। তবে লেনদেন শেষে আরও ১০ মিনিটের পোস্ট ক্লোজিং সেশন থাকবে।

বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে আগামী বুধবার (২৪ আগস্ট) থেকে দেশের সব সরকারি, স্বায়ত্ত্বশাসিত এবং সরকারের অধীনস্থ অফিস সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলবে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ব্যাংকগুলো সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে। এ সময় সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ব্যাংকের লেনদেন হবে।  

   

About

Popular Links

x