Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

ব্যাংকের পরিচালনা পর্ষদে পারিবারিক কর্তৃত্ব খর্ব হচ্ছে

বিদ্যমান আইনে এক পরিবার থেকে সর্বোচ্চ  চারজন পরিচালক নিযুক্ত হতে পারছেন

আপডেট : ২৮ মার্চ ২০২৩, ০৪:৫৪ পিএম

ব্যাংকের পরিচালনা পর্ষদে এক পরিবার থেকে তিনজনের বেশি দায়িত্ব পালন করতে পারবেন না, এমন বিধান রেখে “ব্যাংক কোম্পানি (সংশোধন) আইন-২০২৩” এর খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

মঙ্গলবার (২৮ মার্চ) প্রধানমন্ত্রীর কার্যালয়ের মন্ত্রিসভা কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে নতুন এই আইনের খসড়ায় চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।

বৈঠক শেষে সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিং করেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সংস্কার ও সমন্বয়) মো. মাহমুদুল হাসান

মাহমুদুল হোসাইন বলেন, “এখন থেকে ব্যাংকের পরিচালনা বোর্ডে এক পরিবার থেকে সর্বোচ্চ তিনজনের বেশি থাকতে পারবেন না। বিদ্যমান আইনে সর্বোচ্চ চারজন পরিচালক নিযুক্ত হতে পারছেন।

আইনের প্রস্তাবিত সংশোধনী কার্যকর হলে পরিচালনা পর্ষদে পরিবারের কর্তৃত্ব হ্রাস পাবে বলে জানান সচিব।

সচিব আরও বলেন, “ব্যাংক থেকে ঋণ নিয়ে ইচ্ছাকৃতভাবে কেউ খেলাপি হলে তিনি ব্যাংকের পরিচালক হতে পারবেন না। এমনকি ঋণের অর্থ পরিশোধ করলেও তিনি পরবর্তী পাঁচ বছর আর পরিচালক হতে পারবেন না।”

   

About

Popular Links

x