Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

প্রতিরক্ষা খাতে বরাদ্দ বাড়ছে ২,৩৩৫ কোটি টাকা

প্রতিরক্ষা মন্ত্রণালয় ও এর অধীনে থাকা অন্যান্য সেবার জন্য মোট ৪২ হাজার ৬৯৫ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে

আপডেট : ০১ জুন ২০২৩, ০৮:৪১ পিএম

২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে প্রতিরক্ষা মন্ত্রণালয় ও এর অধীনে থাকা অন্যান্য সেবার জন্য মোট ৪২ হাজার ৬৯৫ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। যা ২০২২-২৩ অর্থবছরের তুলনায় ২,৩৩৫ কোটি টাকা বেশি।

পাশাপাশি সশস্ত্র বাহিনী বিভাগের জন্য ৪৫ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব দেওয়া হয়েছে, যা চলমান অর্থবছরের প্রায় সমান।

বৃহস্পতিবার (১ জুন) জাতীয় সংসদে ২০২৩-২৪ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেট উপস্থাপনের সময় এ প্রস্তাব জানান অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে এ বাজেট উপস্থাপন করছেন মন্ত্রী।

এর আগে ২০২২-২৩ অর্থবছরের জাতীয় বাজেটে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জন্য ৪০ হাজার ৩৬০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব দেওয়া হয়েছিল।

মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ, কর্মসংস্থান নিশ্চিত ও “স্মার্ট বাংলাদেশ” গড়ার প্রয়াসে গুরুত্ব দিয়ে বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৩-২৪ অর্থবছরের ৭ লাখ ৬১ হাজার কোটি টাকার জাতীয় বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

সবশেষ বাজেটটি আগের বাজেটের চেয়ে ১২.৩৪% বড়। ২০২২-২৩ অর্থবছরে ৬,৭৮,০৬৪ কোটি টাকার বাজেট দেওয়া হয়েছিল। 

২০২৩-২৪ সালে প্রস্তাবিত বাজেট ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পাঁচ বছর মেয়াদের শেষ বাজেট।

“উন্নয়নের দেড় দশক: স্মার্ট বাংলাদেশের অভিমুখে” শিরোনামে বাজেট বক্তৃতা দেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

ব্যবসা সম্প্রসারণের মাধ্যমে জনগণের কর্মসংস্থান নিশ্চিত করার ওপর জোর দিয়ে বাজেট প্রণয়ন করা হয়েছে।

   

About

Popular Links

x