Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

৬ ঘণ্টা বন্ধ ছিল বাংলাদেশ ব্যাংকের সার্ভার

অনেক গ্রাহক বুথ থেকেও টাকা তুলতে পারেননি

আপডেট : ০৫ এপ্রিল ২০২৩, ০৯:২৭ পিএম

ডাউন হওয়ায় ছয় ঘণ্টা পর স্বাভাবিক হয়েছে বাংলাদেশ ব্যাংকের সার্ভার। বাংলাদেশ ব্যাংকের রক্ষণাবেক্ষণ বিভাগের একজন নির্বাহী পরিচালক ঘটনাটি নিশ্চিত করেছেন, তবে কেন এটি ঘটেছে তা ব্যাখ্যা করতে পারেননি তিনি।

বুধবার (৫ এপ্রিল) বেলা ১২টার দিকে সার্ভার ডাউন হয়।

এর ফলে ইন্টারনেট ব্যাংকিং ব্যাহত হয়। চেক ক্লিয়ারিংসহ স্থানীয় ও আন্তর্জাতিক পেমেন্ট নিষ্পত্তিতে সমস্যা হয়।

এর আগে, বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা ঢাকা ট্রিবিউনকে বলেছিলেন, বুধবার দুপুর ১টার দিকে তারা কম্পিউটারে কেন্দ্রীয় ব্যাংকের সার্ভারের সঙ্গে সংযোগ করতে পারেনি।

এতে অনেক গ্রাহক বুথ থেকেও টাকা তুলতে পারেননি বলেও জানা গেছে। এমনকি কার্ড-ভিত্তিক আন্তঃব্যাংক লেনদেন সহজ করার জন্য তৈরি করা ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ (এনপিএসবি) সিস্টেম এই সময়ে বন্ধ ছিল।

বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে পরিচালিত এটি একটি দেশীয় এটিএম-শেয়ারিং নেটওয়ার্ক। এনপিএসবি প্রতিদিন প্রায় ৪০০ কোটি টাকা লেনদেন করে। ফলে এটি ডাউন হওয়ায় ওই লেনদেনও বন্ধ হয়ে যায়।

সার্ভার ব্যর্থতার কারণে কয়েকটি বিদেশি লেনদেনসহ অন্যান্য বাণিজ্যিক ব্যাংকের কার্ডভিত্তিক লেনদেন ছয় ঘণ্টার জন্য স্থগিত ছিল।

সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে সব ধরনের স্থানীয় কার্ড-ভিত্তিক লেনদেন সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।

এ বিষয়ে কথা বলতে ঢাকা ট্রিবিউন কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র মো. মেজবাউল হকের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করে। তবে তার ফোন বন্ধ পাওয়া যায়।  

নাম প্রকাশ না করার অনুরোধ জানিয়ে বাংলাদেশ ব্যাংকের একজন পরিচালক আগেই সার্ভার বিপর্যয়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, “হ্যাঁ, আমাদের (বাংলাদেশ ব্যাংকের) নেটওয়ার্কিং সিস্টেম দুপুরের খাবারের সময় থেকে ডাউন হয়ে গেছে। ফলস্বরূপ, কিছু লেনদেনে অসুবিধার সম্মুখীন হতে পারে তবে আইটি বিভাগের কর্মকর্তারা যত তাড়াতাড়ি সম্ভব সমস্যাটি সমাধান করার জন্য কঠোর পরিশ্রম করছেন।”

সন্ধ্যা ৭টায় সার্ভার পুনরুদ্ধার করা হয়।

   

About

Popular Links

x