Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

ই-অরেঞ্জ, কিউকমের মতো সাইটগুলোর কাছে এখনও গ্রাহকের পাওনা ১৬২ কোটি

অন্তত ২৭টি অনলাইন কেনাকাটা প্রতিষ্ঠানে গ্রাহকদের আটকে থাকা তহবিলের পরিমাণ প্রায় ৫২৫ কোটি টাকা

আপডেট : ৩০ এপ্রিল ২০২৩, ০৬:২৫ পিএম

ই-অরেঞ্জ, কিউকম ও সিরাজগঞ্জ শপের মতো বিতর্কিত অনলাইন কেনাকাটা প্রতিষ্ঠানগুলোর কাছে এখনও গ্রাহকদের ১৬২ কোটি টাকার বেশি পাওনা রয়েছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, অন্তত  ২৭টি অনলাইন কেনাকাটা প্রতিষ্ঠানে গ্রাহকদের আটকে থাকা তহবিলের পরিমাণ প্রায় ৫২৫ কোটি টাকা।

বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২৬ এপ্রিল পর্যন্ত এক ডজনেরও বেশি প্রতিষ্ঠান গ্রাহকদের ৩৬২ কোটি টাকা ফেরত দিয়েছে।

বকেয়া থাকা অর্থ সংশ্লিষ্ট গ্রাহকদের কবে ফেরত দেওয়া হবে তা স্পষ্ট করতে পারেনি বাণিজ্য মন্ত্রণালয়।

তবে কিউকম, সিরাজগঞ্জ শপ, নিড, ২৪টি কেটি, ই-অরেঞ্জ, আকাশ নীল, প্রিয়া শপ, আলাদিনের ল্যাম্প, আমার বাজার, আস্থা প্রতীক, হোম শপ ডট কম, সেফ অ্যান্ড ইনফিনিটি মার্কেটিং লিমিটেডের মতো প্রতিষ্ঠানগুলো গ্রাহকদের কাছ থেকে নেওয়া টাকা ফেরত দিতে পারেনি।

২০২২ সালের জানুয়ারিতে মন্ত্রণালয় নয়টি পেমেন্ট গেটওয়ে ও সেবাদানকারী সংস্থার (বিকাশ, নগদ, সফটওয়্যার শপ, সূর্যমুখী ও ফস্টার কর্পোরেশন) মাধ্যমে গ্রাহকদের অর্থ ফেরত দেওয়া শুরু করে।

সন্দেহজনক ই-কমার্স প্ল্যাটফর্মের একাধিক অনিয়মের জেরে সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষ একাধিক পদক্ষেপ নিয়েছে।

সংকটে থাকা ই-কমার্স সেক্টরে শৃঙ্খলা আনতে ডিজিটাল বিজনেস আইডেন্টিফিকেশন (ডিবিআইডি) সিস্টেম চালু করে সরকার।

এছাড়া জয়েন্ট স্টক কোম্পানি ও ফার্মের নিবন্ধক (আরজেএসসি) ডিবিআইডি জারি করেন।

বিশেষজ্ঞরা পরামর্শ দিয়েছেন, দেশে ক্রমবর্ধমান ই-কমার্স সেক্টরের স্বার্থে গ্রাহকদের আস্থা পুনরুদ্ধার করতে সরকারকে দ্রুত পদক্ষেপ নিতে হবে।

   

About

Popular Links

x