Friday, July 24, 2026

সেকশন

English
Dhaka Tribune

সুদসহ বাংলাদেশের পুরো ঋণ শোধ করেছে শ্রীলঙ্কা

বাংলাদেশ থেকে নেওয়া ঋণ তিন কিস্তিতে পরিশোধ করেছে শ্রীলঙ্কা

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৩, ০৪:৪৫ পিএম

দুই বছর আগে মুদ্রা বিনিময় চুক্তির মাধ্যমে বাংলাদেশের কাছ থেকে নেওয়া ২০০ মিলিয়ন মার্কিন ডলার (২০ কোটি ডলার) ঋণের পুরোটাই পরিশোধ করেছে শ্রীলংকা।

শনিবার (২৩ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শ্রীলঙ্কা শেষ কিস্তির ৫০ মিলিয়ন বা পাঁচ কোটি ডলার ও ঋণের সুদ বাবদ ৪৫ লাখ ডলার বৃহস্পতিবার রাতে পরিশোধ করেছে।

২০২১ সালের মে মাসে এক বছরের জন্য এই ঋণ নেয় শ্রীলঙ্কা। তবে অভ্যন্তরীণ অর্থনৈতিক সংকটের কারণে দেশটি ঋণ পরিশোধে ব্যর্থ হয় এবং শ্রীলঙ্কা সরকার নিজেকে দেউলিয়া ঘোষণা করে। এ কারণে দেশটি বেশ কয়েকবার ঋণ পরিশোধের মেয়াদ বাড়িয়েছে।

এ বছর শ্রীলংকার অর্থনীতি ঘুরে দাঁড়াতে শুরু করে এবং দেশটি ঋণ পরিশোধ করতে সক্ষম হয়।

বাংলাদেশ ব্যাংকের মতে, গত ২০ আগস্ট প্রাথমিকভাবে ৫০ মিলিয়ন ডলার পরিশোধ করে শ্রীলঙ্কা। এরপর ৩১ আগস্ট তারা ১০০ মিলিয়ন ডলার ফেরত দেয়। অবশেষে বৃহস্পতিবার রাতে বাকি ৫০ মিলিয়ন ডলার ফেরত দেয় তারা। বাংলাদেশ থেকে নেওয়া ঋণ তিন কিস্তিতে পরিশোধ করেছে শ্রীলঙ্কা।

   

About

Popular Links

x