Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

বাংলাদেশ ব্যাংকের গভর্নর হচ্ছেন আহসান এইচ মনসুর

ড. আহসান এইচ মনসুরকে গভর্নর হিসেবে নিয়োগ দিতে হলে বাংলাদেশ ব্যাংকের আইন পরিবর্তন করতে হবে

আপডেট : ১৩ আগস্ট ২০২৪, ০৩:৪৮ পিএম

বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক ড. আহসান এইচ মনসুরকে কেন্দ্রীয় ব্যাংকের পরবর্তী গভর্নর হতে যাচ্ছেন বলে জানা গেছে। তিনি আবদুর রউফ তালুকদারের স্থলাভিষিক্ত হবেন।

অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সূত্রে জানা গেছে, তাকে গভর্নর হিসেবে নিয়োগ দিতে বাংলাদেশ ব্যাংকের আইন পরিবর্তন করতে হবে। এ জন্য আইনে প্রয়োজনীয় সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে।

জানা গেছে, বাংলাদেশ ব্যাংকের গভর্নরের জন্য নির্ধারিত বয়সসীমা তুলে দেওয়ার প্রস্তাব করা হয়েছে। আগে নির্ধারিত বয়সসীমা ছিল সর্বোচ্চ ৬৭ বছর। কিন্তু আহসান এইচ মনসুরের বয়স এখন ৭২ বছর ৮ মাস। সে কারণে আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে অর্থ মন্ত্রণালয়।

ড. আহসান এইচ মনসুর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি দেশের আর্থিক খাতের একজন বিশ্লেষক হিসেবে সুপরিচিত।

   

About

Popular Links

x