Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

দেশের মাথাপিছু আয় এখন ২,৮২০ ডলার

এটি এ যাবৎকালের সর্বোচ্চ

আপডেট : ২৭ মে ২০২৫, ০৮:০৫ পিএম

বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় এখন ২,৮২০ মার্কিন ডলার। এই মাথাপিছু আয় এ যাবৎকালের রেকর্ড। গত বছর যা ছিল ২,৫৯১ ডলার।

মঙ্গলবার (২৭ মে) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ২০২৪-২৫ অর্থবছরের মাথাপিছু আয়, মোট দেশজ উৎপাদনের (জিডিপি) সাময়িক হিসাব দিয়েছে। সেখানে এই তথ্য পাওয়া গেছে।

গত অর্থবছরের চেয়ে মাথাপিছু আয় বেড়েছে ৮২ ডলার। গত অর্থবছরে মাথাপিছু আয় ছিল ২৭৩৮ ডলার।

বিবিএসের তথ্যমতে, ২০২১-২২ অর্থবছরে মাথাপিছু আয় ছিল ২,৭৯৩ ডলার। এরপর ২০২২-২৩ অর্থবছরের মাথাপিছু আয় কমে দাঁড়ায় ২,৭৪৯ ডলারে। এবং গত অর্থবছরে তা আরও কমে ২,৭৩৮ ডলার হয়।

মূলত ডলারের বিনিময় হার বেড়ে যাওয়ায় বিবিএসের হিসাবে মাথাপিছু আয়ের পার্থক্য হয়ে থাকে। চলতি অর্থবছরের বিবিএসের মাথাপিছু আয় হিসাব করতে প্রতি ডলারের গড় বিনিময় হার ধরা হয়েছে ১২০.২৯ টাকা। গতবার এই বিনিময় হার ধরা হয়েছিল ১১১.৬ টাকা।

চলতি অর্থবছরে টাকার অঙ্কে মাথাপিছু আয় দাঁড়িয়েছে ৩ লাখ ৩৯,২২১ টাকা। গত অর্থবছরে এর পরিমাণ ছিল ৩ লাখ ৪,১০২ টাকা।

উল্লেখ্য, মাথাপিছু আয় ব্যক্তির একক আয় নয়। দেশের অভ্যন্তরীণ আয়ের পাশাপাশি প্রবাসী আয়সহ যত আয় হয়, তা একটি দেশের মোট জাতীয় আয়। সেই জাতীয় আয়কে মোট জনসংখ্যা দিয়ে ভাগ করে এই হিসাব করা হয়।

   

About

Popular Links

x