Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

টানা ৪ দিন ঢাকা-চট্টগ্রামের পুঁজিবাজারে পতন

বিগত কয়দিনের মতো সপ্তাহের চতুর্থ কার্যদিবসেও সূচকের পতন হয়েছে পুঁজিবাজারে

আপডেট : ২৭ মে ২০২৫, ০৮:১৩ পিএম

বিগত কয়দিনের মতো সপ্তাহের চতুর্থ কার্যদিবসেও সূচকের পতন হয়েছে পুঁজিবাজারে; কমেছে ঢাকা-চট্টগ্রামের সবকটি সূচক, বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম এবং লেনদেন।

ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ৪১ পয়েন্ট। বাকি দুই সূচক শরীয়া ভিত্তিক ডিএসইএস কমেছে ৮ এবং বাছাই কোম্পানির ব্লু-চিপ সূচক কমেছে ১৭ পয়েন্ট।

লেনদেনে অংশ নেওয়া ৩৯২ কোম্পানির মধ্যে ৮৩ কোম্পানির দরবৃদ্ধির বিপরীতে দর কমেছে ২৩৭ কোম্পানির এবং অপরিবর্তিত আছে ৭২ কোম্পানির শেয়ারের দাম।

এ, বি এবং জেড- তিন ক্যাটাগরিতেই বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম কমেছে। বিশেষ করে লভ্যাংশ দেওয়া ভালো কোম্পানির এ ক্যাটাগরিতে ২১৩ কোম্পানির মধ্যে ৪৯ কোম্পানির দরবৃদ্ধির বিপরীতে দর কমেছে ১২৫ কোম্পানির এবং অপরিবর্তিত আছে ৩৯ কোম্পানির শেয়ারের দাম।

ডিএসই ব্লক মার্কেটে ৩৩ কোম্পানির ১৭ কোটি টাকার শেয়ার বিক্রি হয়েছে। ফাইন ফুড সর্বোচ্চ ৫ কোটি টাকার শেয়ার বিক্রি করেছে।

ডিএসইতে সারাদিনে ২৭২ কোটি টাকার শেয়ার এবং ইউনিট লেনদেন হয়েছে, যা গতদিন ছিল ২৮২ কোটি টাকা।

৯.৮৩% দাম বেড়ে ডিএসইতে শীর্ষে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) এবং ৯.৬৫% দাম কমে তলানিতে এনসিসি ব্যাংক।

চট্টগ্রামেও পতন

ঢাকার মতো পতনের ধারা বজায় আছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই), সার্বিক সূচক কমেছে ৪৯ পয়েন্ট। লেনদেন হওয়া ২০৭ কোম্পানির মধ্যে ৬১ কোম্পানির দরবৃদ্ধির বিপরীতে দর কমেছে ১১৫ কোম্পানির এবং অপরিবর্তিত আছে ৩১ কোম্পানির শেয়ারের দাম।

সিএসইতে মোট ১০ কোটি টাকার শেয়ার এবং ইউনিট লেনদেন হয়েছে, যা গতদিন ছিল ১১ কোটি টাকা।

১০% দাম বেড়ে সিএসইতে শীর্ষ শেয়ার গ্লোবাল ইসলামী ব্যাংক এবং ১৭%-এর ওপর দর হারিয়ে তলানিতে ব্যাংক এশিয়া।

   

About

Popular Links

x