Saturday, June 06, 2026

সেকশন

English
Dhaka Tribune

জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে ৫ আগস্ট বন্ধ থাকবে সব ব্যাংক

এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে বাংলাদেশ ব্যাংক

আপডেট : ১৭ জুলাই ২০২৫, ০৭:৫৪ পিএম

জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আগামী ৫ আগস্ট সব ব্যাংক বন্ধ থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বৃহস্পতিবার (১৭ জুলাই) এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, মন্ত্রিপরিষদ বিভাগের ২ জুলাইয়ের প্রজ্ঞাপন অনুসারে জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আগামী ৫ আগস্ট বাংলাদেশের সব ব্যাংক বন্ধ থাকবে।

ব্যাংকগুলো জানায়, ৫ আগস্ট ব্যাংক বন্ধ থাকলেও অনলাইন লেনদেন চালু থাকবে। পাশাপাশি এটিএম ও সিআরএম যন্ত্রের মাধ্যমে টাকা উত্তোলন ও জমা দেওয়া যাবে।

এর আগে চলতি মাসের শুরুতে সরকার প্রতিবছরের ৫ আগস্টকে “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” ঘোষণা করে। দিনটিতে সাধারণ ছুটি ঘোষণা করা হয়। ২ জুলাই মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে বলা হয়, দিবসটি পালনের জন্য জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন–সংক্রান্ত পরিপত্রের “ক” শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

এছাড়া পৃথক প্রজ্ঞাপনে বলা হয়, সরকার প্রতিবছর ১৬ জুলাই “জুলাই শহিদ দিবস” হিসেবে ঘোষণা করেছে। দিবসটি “খ” শ্রেণিভুক্ত করা হয়েছে। অন্যদিকে ৮ আগস্ট “নতুন বাংলাদেশ দিবস” উদযাপন বা পালন না করার সিদ্ধান্ত হয়েছে বলে আরেক প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

   

About

Popular Links

x