Sunday, August 09, 2026

সেকশন

English
Dhaka Tribune

বাকৃবিতে সংঘর্ষ ও হল ভাঙচুর: ৪২ শিক্ষার্থীকে শোকজ

২ আগস্ট রাতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ৪টি হলের শিক্ষার্থীরা সংঘর্ষে জড়ান

আপডেট : ০৯ আগস্ট ২০২৬, ০৮:৫৫ পিএম

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের চারটি আবাসিক হলকে কেন্দ্র করে সংঘর্ষ, হামলা, ধাওয়া-পাল্টা ধাওয়া ও ভাঙচুরের ঘটনায় বাকৃবি প্রশাসন ৪২ শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে। 

রবিবার (৯ আগস্ট) বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. আব্দুল আলীম জানান, শোকজ পাওয়া শিক্ষার্থীদের আগামী তিন কার্যদিবসের মধ্যে আত্মপক্ষ সমর্থন করে লিখিত জবাব দিতে বলা হয়েছে।  

বাকৃবি প্রক্টর বলেন, ‘‘হলগুলো থেকে পাওয়া লিখিত অভিযোগ এবং ঘটনাস্থলে দায়িত্ব পালনকালে প্রক্টরিয়াল বডির সদস্যদের পর্যবেক্ষণের ভিত্তিতে প্রাথমিকভাবে শিক্ষার্থীদের শোকজ করা হয়েছে। এখন তারা আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাবে। পাশাপাশি ঘটনাগুলো তদন্তে গঠিত দুটি কমিটিও কাজ করছে।’’ 

তিনি বলেন, শোকজ পাওয়া শিক্ষার্থীদের মধ্যে কেউ নির্দোষ প্রমাণিত হলে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না। আর ঘটনায় জড়িত প্রমাণিত হলে বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।’’ 

এর আগে, গত ২৩ ও ২৪ জুলাই নারী গঠিত বিরোধের জেরে আশরাফুল হক ও শহীদ শামসুল হক হলের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে অন্তত ১৩ জন আহত হন। পরে ১ অগাস্ট মেসেঞ্জার গ্রুপে কথা কাটাকাটিকে কেন্দ্র করে সোহরাওয়ার্দী ও ভাসানী হলের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আরও ৫ জন আহত হন। সর্বশেষ ২ আগস্ট রাতে ৪টি হলের শিক্ষার্থীরা সংঘর্ষে জড়ান। 

   

About

Popular Links

x