Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

সারা আলি খানের জন্মদিনে কারিনা কাপুর যা জানালেন

কারিণা কাপুরের সঙ্গে মিষ্টি সম্পর্ক, বাবার সুখে আনন্দ, আর নতুন লক্ষ নিয়ে এগোচ্ছেন সারা

আপডেট : ১২ আগস্ট ২০২৫, ০৩:৫৪ পিএম

বলিউডের অন্যতম জনপ্রিয় তরুণী অভিনেত্রী সারা আলি খান ১২ আগস্ট পা দিলেন জীবনের নতুন অধ্যায় ৩০ বছরে। অমৃতা সিংহ ও সাইফ আলি খানের মেয়ে সারা। ছোটবেলায় সিনেমার পর্দায় কারিনা কাপুরকে দেখেই মুগ্ধ হয়েছিলেন। ভাগ্যের খেলায় সেই কারিনাই হলেন তার সৎ মা। তবে কারিনা শুরু থেকেই স্পষ্ট করে দিয়েছেন, তিনি সারার মা নন কারণ তার মা আছে, বরং তিনি অনেক ভালো বন্ধু।

সাইফ-কারিনার দাম্পত্য এক দশকেরও বেশি সময় পেরিয়েছে, তাদের দুই সন্তানও আছে। সারার তুলনায় ২০ বছরের ছোট তার সৎভাইয়ের সঙ্গে সম্পর্কও বন্ধুত্বপূর্ণ। কারিনার সঙ্গে সারার সম্পর্কও বন্ধুত্ব, সম্মান আর পরামর্শের মিশেলে তৈরি। সারার প্রেমজীবন থেকে শুরু করে ব্যক্তিগত নানা সিদ্ধান্তে কারিনা তার পাশে থেকেছেন।

জন্মদিনে কারিনা সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, “শুভ জন্মদিন প্রিয়, এটা তোমার জীবনে মনে রাখার মতো একটা বছর হোক। অনেক ভালোবাসা।”

কারিনার এই শুভেচ্ছা যেমন সারার মন ছুঁয়েছে, তেমনি প্রকাশ করেছে তাদের বন্ধনের গভীরতা।

সারা নিজেও একাধিক সাক্ষাৎকারে জানিয়েছেন, কারিনাকে তিনি শুধু একজন অভিনেত্রী হিসেবে নয়, জীবনের অনুপ্রেরণা হিসেবেও ভালোবাসেন। এমনকি বাবার সুখের কারণ হিসেবে কারিনাকে দেখেন। এক সাক্ষাৎকারে হাসিমুখে বলেছিলেন, “আমি কারিনাকে এতটাই ভালোবাসতাম যে, তিনি আমার বাবার স্ত্রী হয়ে গেলেন। আমরা এটা নিয়ে মজা করি।”

৩০-এ পা দিয়ে সারা এখন আরও দৃঢ় প্রতিজ্ঞ-কাজে মনোযোগী হওয়া, সম্পর্কগুলোকে আরও গভীর করা এবং বাবার মুখে হাসি ধরে রাখতে। তার কাছে জীবন মানে শুধু সিনেমা নয়, বরং ভালোবাসা, সম্মান আর পরিবারের উষ্ণতায় ভরা এক যাত্রা।

   

About

Popular Links

x