Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

‘বিগ বস’-এর সবচেয়ে কম বয়সী তারকা অ্যাশনূর সম্পর্কে কতটা জানেন

মাত্র ২১ বছর বয়সে টিভি, সিনেমা আর সামাজিক যোগাযোগমাধ্যমে দারুণ জনপ্রিয়তা পেয়েছেন তিনি

আপডেট : ২৫ আগস্ট ২০২৫, ০৭:৫৮ পিএম

শুরু হয়েছে জনপ্রিয় রিয়েলিটি শো বিগ বস- এর ১৯তম সিজন। এবারের মৌসুমের সবচেয়ে কম বয়সী প্রতিযোগী হিসেবে আলোচনায় এসেছেন অ্যাশনূর কৌর। মাত্র ২১ বছর বয়সেই তিনি টেলিভিশন, সিনেমা আর সামাজিক যোগাযোগমাধ্যমে দারুণ জনপ্রিয়তা পেয়েছেন।

অ্যাশনূরের অভিনয় যাত্রা শুরু হয় মাত্র পাঁচ বছর বয়সে। শিশুশিল্পী হিসেবেই তিনি দর্শকের নজরে আসেন। তারপর একে একে “ঝাঁসি কি রানি”, “সাথ নিভানা সাথিয়া” আর “ইয়ে রিশতা কেয়া কেহলাতা হ্যায়” সিরিয়ালে অভিনয় করে নিজের জায়গা পাকা করে নেন।

অ্যাশনূর কৌর

টেলিভিশনের বাইরে বলিউডের বড় পর্দাতেও দেখা গেছে তাকে। “সঞ্জু” ও “মনমর্জিয়া” সিনেমায় তার ছোট অথচ স্মরণীয় অভিনয় নজর কেড়েছিল দর্শকের।

বর্তমানে অ্যাশনূর সামাজিক যোগাযোগমাধ্যমের জনপ্রিয় তারকাদের একজন। শুধু ইনস্টাগ্রামেই তার অনুসারীর সংখ্যা ৯০ লাখেরও বেশি। জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে তিনি গড়ে তুলেছেন নিজস্ব মেকআপ ব্র্যান্ড, যেখান থেকেও সফলভাবে ব্যবসা করছেন।

অ্যাশনূর কৌর

এবার তিনি এসেছেন “বিগ বস”- এর ঘরে। ভক্তদের আশা, সবচেয়ে কম বয়সী প্রতিযোগী হয়েও অ্যাশনূর অনেক দূর এগিয়ে যাবেন। তবে বিতর্কিত ও প্রতিযোগিতামূলক এই শোতে তিনি কতটা সফল হবেন, সেটি সময়ই বলে দেবে।

   

About

Popular Links

x