Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

ম্যাথিউ পেরির মৃত্যুর ঘটনায় ‘কেটামিন কুইন’ এর ১৫ বছরের কারাদণ্ড

'কেটামিন কুইন' খ্যাত সাংঘা মাদক কারবারের সঙ্গে জড়িত ছিলেন 

আপডেট : ১১ এপ্রিল ২০২৬, ০৫:১৭ পিএম

জনপ্রিয় টেলিভিশন সিরিজ 'ফ্রেন্ডস' এর অভিনেতা ম্যাথিউ পেরির মৃত্যুর ঘটনায় কেটামিন কুইন নামে পরিচিত জাসভিন সাংঘাকে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। 

বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। 

'ফ্রেন্ডস' এর চ্যান্ডলার বিং চরিত্রে অভিনয় করে পরিচিতি লাভ করেছিলেন ম্যাথিউ পেরি। কানাডার বংশোদ্ভূত এই মার্কিন নাগরিক দীর্ঘদিন ধরে হতাশা ও মাদকাসক্তির সঙ্গে লড়ছিলেন। ২০২৩ সালের ২৮ অক্টোবর লস অ্যাঞ্জেলেসে নিজের বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। অতিরিক্ত কেটামিন সেবনের কারণে তার মৃত্যু হয়। তাকে এই কেটামিন সরবরাহ করেছিলেন সাংঘা। 

আদালত সূত্রে জানা যায়, জাসভিন সাংঘা গত সেপ্টেম্বরে পাঁচটি ফেডারেল অভিযোগে দোষ স্বীকার করেন। এর মধ্যে একটি ছিল কেটামিন বিতরণ, যা মৃত্যু বা শারীরিক ক্ষতির কারণ। এছাড়া তিনি মাদক কারবারের একটি বড় নেটওয়ার্কের সঙ্গে জড়িত ছিলেন। পেরি ছাড়াও অনেক ধনী ও হলিউড তারকাদের তিনি মাদক সরবরাহ করতেন।    

রায় ঘোষণার সময় আদালতে কান্নায় ভেঙে পড়েন সাঙ্গা এবং নিজের ভুল সিদ্ধান্তের জন্য অনুশোচনা প্রকাশ করেছেন। কিন্তু বিচারক বলেছেন,  দীর্ঘদিন তিনি কোনো অনুশোচনা দেখাননি এবং তাকে অবশ্যই তার অপরাধের জবাব দিতে হবে।

মামলার অভিযুক্ত ব্যক্তিদের মধ্যে কয়েকজন চিকিৎসকও রয়েছেন। দুইজন চিকিৎসক ও একজন সরবরাহকারী বিভিন্ন মেয়াদে সাজা পেয়েছেন, বাকিদের সাজা এখনো ঘোষণা হয়নি।  

 

   

About

Popular Links

x