Thursday, July 30, 2026

সেকশন

English
Dhaka Tribune

বিয়ে নিয়ে মুখ খুললেন পরীমণি

শিল্পীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানালেন তিনি 

আপডেট : ৩০ জুলাই ২০২৬, ০৩:৫৪ পিএম

চিত্রনায়িকা পরীমণি বছরজুড়ে আলোচনায় কেন্দ্রবিন্দুতে থাকেন। সদ্য শেষ হওয়া বিশ্বকাপ খেলার সময় বিয়ে নিয়ে এক মন্তব্যের জেরে নতুন করে আলোচনায় উঠে আসে ঢাকার এই নায়িকা। 

বুধবার (২৯ জুলাই) রাজধানীর শুটিং ক্লাবে আয়োজতি একটি অনুষ্ঠান শেষে নিজের ব্যক্তিগত জীবন, আইনি লড়াই, গ্রেপ্তার ও ফের বিয়ে করা নিয়ে খোলামেলা কথা বলেন পরীমণি। 

বিয়ে নিয়ে চলা নানা আলোচনা প্রসঙ্গে পরীমণি বলেন, ‘‘আমি যদি আমার ভাইয়ের সঙ্গেও ছবি দিই, তবুও গালি খেতে হয়। মানুষ আমাকে কোনো পুরুষের সঙ্গে দেখতে চায় না। তারা শুধু আমাকে সিঙ্গেল এবং আমার সন্তানদের সঙ্গে দেখতে চায়। কেন এমনটা হয়, আমি সত্যিই জানি না।’’ 

নিজের গ্রেপ্তারের প্রসঙ্গ টেনে অভিনেত্রী জানান, জেল থেকে বের হওয়ার পর তিনি এ বিষয়ে প্রকাশ্যে কোনো কথা বলেননি। তার দাবি, গ্রেপ্তারের সময় আইনগত প্রক্রিয়া যথাযথভাবে অনুসরণ করা হয়নি। 

মামলায় নিয়মিত হাজিরা দেওয়ার বিষয়েও কথা বলেন পরীমণি। তিনি বলেন, ‘‘মামলাটি কোনো ব্যক্তি করেননি। বলা হয়েছিল, আমি নাকি বিভিন্ন মানুষকে বিরক্ত করি, ব্ল্যাকমেইল করি-এ ধরনের নানা অভিযোগ আনা হয়েছিল। আমি আইনের ওপর বিশ্বাসী। যতদিন লাগে, যেভাবে লাগে, ততদিন হাজিরা দেব। কারণ, আমার বিশ্বাস সত্য একদিন না একদিন প্রকাশ হবেই।’’ 

দেশে শিল্পীদের নিরাপত্তা প্রসঙ্গে পরীমণি বলেন, ‘‘শুধু শিল্পী নয়, বাংলাদেশের প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন। শিল্পী, রিকশাচালক বা অন্য যে-ই হোক, সবার নিরাপত্তা নিশ্চিত হওয়া উচিত। আমরা সবাই হেনস্তা থেকে মুক্তি চাই।’’ 

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমেও নতুন একটি মাইলফলক স্পর্শ করেছেন এই অভিনেত্রী। ফেসবুকে অনুসারীর সংখ্যায় বাংলাদেশের তারকাদের মধ্যে শীর্ষে তিনি। 

 

   

About

Popular Links

x