Sunday, August 09, 2026

সেকশন

English
Dhaka Tribune

সময়মতো আদালতে আসতে পারলেন না পরীমনি

পরীমনি যানজটের কারণে দুপুর ১২টার মধ্যে আদালতে এসে পৌঁছাতে পারেননি 

আপডেট : ০৯ আগস্ট ২০২৬, ০৫:৪১ পিএম

ধর্ষণচেষ্টা, হত্যাচেষ্টা ও মারধরের মামলায় চিত্রনায়িকা পরীমনির সময়মতো আদালতে পৌঁছাতে না পারায় তার জেরা পিছিয়ে গেছে। 

রবিবার (৯ আগস্ট) ঢাকার নবম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শাহাদাৎ হোসেন আগামী ৩০ নভেম্বর জেরার পরবর্তী দিন ধার্য করেছেন। 

পরীমনির আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী আদালতকে জানান, তার মক্কেল আদালতে আসবেন। দুপুর ১২টার দিকে যেন জেরার জন্য সময় রাখা হয়। পরে আদালত পরীমনির জেরার জন্য দুপুর ১২টা সময় নির্ধারণ করেন। 

এরপরে, নির্ধারিত সময় হলে আদালত থেকে ২ দফা পরীমনিকে ডাকা হয়। কিন্তু যানজটে আটকে থাকায় তিনি তখনও আদালতে পৌঁছাতে পারেননি। এর মধ্যে মামলার অন্যান্য শুনানি শেষ হয়ে আসামিরাও আদালত ত্যাগ করেন। 

আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী বলেন, ‘‘পরীমনি যানজটের কারণে ১২টায় আদালতে এসে পৌঁছাতে পারেননি। এদিকে সব মামলার শুনানি শেষ হয়ে যায়। আসামিরাও চলে যায়। এজন্য আজ জেরা হয়নি। আগামী ৩০ নভেম্বর জেরার পরবর্তী দিন রাখা হয়েছে।’’ 

পরে আদালত প্রাঙ্গণে পৌঁছে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন চিত্রনায়িকা পরীমনি।

মামলার তিন আসামি হলেন ব্যবসায়ী নাসির উদ্দিন, তুহিন সিদ্দিকী অমি ও শহীদুল আলম। তারা জামিনে রয়েছেন। 

   

About

Popular Links

x