কলকাতার সবাই তাদের প্রশংসায় পঞ্চমুখ
কিছুদিন আগেই মুক্তি পেয়েছে জয়া আহসান অভিনীত চলচ্চিত্র “বিনিসুতোয়” আর আজমেরী হক বাঁধন অভিনীত ওয়েব সিরিজ “রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেননি”। তবে তা বাংলাদেশে নয়। চলচ্চিত্র ও ওয়েব সিরিজ দুটিই মুক্তি পেয়েছে কলকাতায়। আর কলকাতার সবাই এই দুই বাংলাদেশি অভিনেত্রীর প্রশংসায় পঞ্চমুখ। বলা চলে রীতিমতো কলকাতা মাতাচ্ছেন তারা।
কলকাতায় মুক্তি পাওয়া “বিনিসুতোয়” চলচ্চিত্রের পরিচালক অতনু ঘোষ জানান, চলচ্চিত্রটির মূল চরিত্রের জন্য জয়া আহসান ছাড়া আর কোনো অভিনেত্রীর কথা তার মাথায় আসেনি। আর ছবিটি যারাই দেখেছেন সবাই আলাদা করে জয়ার অভিনয়ের প্রশংসা করছেন।
তিনি আরও বলেন, “ভালো অভিনয় তো অনেকেই করে থাকেন, কিন্তু সবার সিনেমাটিক হতে পারে না। আর সেটা জয়ার মধ্যে আছে।”
আরও পড়ুন- ঋত্বিক: জয়া খুব উঁচু মানের অভিনেত্রী
অন্যদিকে, সৃজিত মুখার্জির পরিচালনায় ওয়েব সিরিজ “রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেননি”-তে মূল চরিত্রে অভিনয় করেছেন আজমেরী হক বাঁধ। সেখানে তার অসাধারণ অভিনয়ের প্রশংসা করেছেন ভারতীয় দর্শক ও গণমাধ্যম।
ওয়েব সিরিজটির পরিচালক সৃজিত মুখার্জি জানান, বাঁধনের অভিনয় তাকে মুগ্ধ ও গর্বিত করেছে। এমনকি, কলকাতার অনেক অভিনয়শিল্পী ও পরিচালকেরাও তার অভিনয়ের প্রশংসায় পঞ্চমুখ।
আরও পড়ুন- বাঁধন: পুরস্কারের চেয়ে এ যাত্রায় বেশি কিছু পেয়েছি
কলকাতার বিভিন্ন পত্র-পত্রিকার শিরোনাম হতে দেখা গেছে বাঁধনকে। এ বিষয়ে বাঁধন জানান, দেশের বাইরে গিয়ে দেশের জন্য কিছু অর্জন করতে পেরে আনন্দিত তিনি।
তিনি বলেন, ‘‘কলকাতার অনেক সাংবাদিক তাকে ব্যক্তিগতভাবে ফোন করেও অভিনয় নিয়ে তাদের সন্তুষ্টির কথা জানান।’’
মতামত দিন