টুইটারে একটি ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘দেশ ছাড়লাম। যেন দেশের হয়ে প্রতিবাদ করতে পারি।’
প্রাণ বাঁচাতে একপ্রকার নিরুপায় হয়েই মাতৃভূমি ছাড়লেন আফগান নারী চলচ্চিত্র পরিচালক রোয়া হায়দারি। দেশ ছেড়ে আসার মন খারাপের কথা বলেছেন সোশ্যাল মিডিয়ার পোস্টে। তিনি যে ছবিটি পোস্ট করেছেন সেখানে তার যন্ত্রণার ছবি স্পষ্ট।
বৃহস্পতিবার (২৬ আগস্ট) সন্ধা ৬টা ৫৩ মিনিটে টুইটারে একটি ছবি পোষ্ট করেন রোয়া হায়দারি।
টুইটারে ছবিটি পোস্ট করে লিখেছেন, “দেশ ছাড়লাম। যেন দেশের হয়ে প্রতিবাদ করতে পারি।” ছবিটিতে দেখা যায়, তিনি হাঁটু দুটো বুকের কাছে জড়ো করে মাটির উপর বসে আছেন, মুখে মাস্ক। চোখ জুড়ে শুধু শূন্যতা।
রোয়া আরও লেখেন, '“আমি আমার জীবন, আমার বাড়ি ছেড়ে চলে এলাম যাতে কথা বলার অধিকার না হারিয়ে ফেলি। আরও একবার মাতৃভূমি ছেড়ে পালাচ্ছি, শূন্য থেকে শুরু করতে চলেছি। আমি ক্যামেরা আর আমার মৃত আত্মাকে নিয়ে সাগর পার করব। ভারী হৃদয় নিয়ে বলছি বিদায় মাতৃভূমি, আবারও দেখা না হওয়া পর্যন্ত।”
মতামত দিন