শাহরুখের বিপরীতে থাকছেন জনপ্রিয় অভিনেত্রী নয়নতারা
আবারও নতুন চমক নিয়ে আসছেন বলিউড অভিনেতা শাহরুখ খান। তামিল পরিচালক আতলি কুমারের প্রথম হিন্দি চলচ্চিত্রের কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে বলিউড বাদশাকে।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছরের সেপ্টেম্বরে পুনেতে শুরু হচ্ছে প্রায় ২০০ কোটি বাজেটের এই চলচ্চিত্রের শুটিং। এরপর মুম্বাই, দুবাইসহ আরও কয়েকটি লোকেশনে চলবে শুটিং।
জানা গেছে, দক্ষিণী ছবির সুপারস্টার অভিনেত্রী নয়নতারা থাকছেন শাহরুখের বিপরীতে। আরও রয়েছে কৌতুক অভিনেতা সুনীল গ্রোভার। ইতোমধ্যে ১০ দিনের শিডিউলও দিয়েছেন শাহরুখ।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, চলচ্চিত্রে ডাবল রোলে অভিনয় করছেন শাহরুখ খান। একজন "র" এজেন্টের ভূমিকায় দেখা যাবে তাকে।
মতামত দিন