মানি লন্ডারিং মামলায় জিজ্ঞাসাবাদ করা হয় তাকে
বলিউড অভিনেত্রী ও শ্রীলঙ্কান সুন্দরী জ্যাকুলিন ফার্নান্দেজকে মানি লন্ডারিং মামলায় দিনব্যাপী জিজ্ঞাসাবাদ করেছে দেশটির কেন্দ্রীয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি'র প্রতিবেদনে বলা হয়, সোমবার (৩০ আগস্ট) দিল্লিতে প্রায় পাঁচ ঘণ্টা ধরে জেরা করা হয়েছে জ্যাকুলিনকে।
তবে ভক্তদের জন্য খুশীর সংবাদ হল, অভিযুক্ত হিসেবে নয়, বরং মানি লন্ডারিং মামলায় সাক্ষী হিসেবে জেরা হয় জনপ্রিয় এ অভিনেত্রীকে।
প্রাথমিকভাবে জানা গেছে, জ্যাকুলিনকে সুকেশ চন্দ্রশেখরের বহু কোটি টাকার চাঁদাবাজি চক্রের সঙ্গে জড়িত থাকার সন্দেহে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে ইডি কর্মকর্তা জানান, “জ্যাকুলিন অর্থ পাচারের অভিযোগের মুখোমুখি হচ্ছেন এবং সেজন্য তাকে একটি চলমান মামলায় সাক্ষী হিসেবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।”
এদিকে, মাত্র কয়েক মাস আগেই মুম্বাইয়ে ১৭৫ কোটি টাকা মূল্যের বিলাসবহুল ফ্ল্যাট কিনেছেন তিনি। বর্তমানে প্রেমিকের সঙ্গে সেখানেই থাকছেন জ্যাকুলিন।
মতামত দিন