'কৌন বানেগা ক্রোড়পতি'- শোতে দীপিকার একটি গোপন কথা ফাঁস করে দিলেন অমিতাভ বচ্চন
“কৌন বানেগা ক্রোড়পতি”-সো তে হাজির হয়েছিলেন দীপিকা পাড়ুকোন। কিন্তু স্টুডিও ভর্তি লোকের মাঝে তাকে লজ্জায় ফেলেছেন হোস্ট অমিতাভ বচ্চন। আর শোতে তিনি দীপিকার একটি গোপন কথা ফাঁস করে দিলেন। সেটিরই একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
অমিতাভ বলেন, “পিকু সিনেমার শুটিংয়ের সময় দীপিকাকে দেখেছি, ও একটু পর পরই টিফিন বক্স খুলে কিছু না কিছু খাচ্ছে। দিনে দীপিকাকে ৫ বেলা খেতে দেখেছি। কিন্তু আমি খেতে চাইলে ও খেতে দিতোনা।”
শুনে লজ্জায় লাল দীপিকা পাড়ুকোন। তবে তিনিও বললেন, “আমি যখনই টিফিন বক্স খুলতাম খাওয়ার জন্য, তিনি আমার কাছে এসে খাবার চাইতেন।”
হাসির জোয়ারে ভেসে যায় শুটিং ফ্লোরে। “কৌন বনেগা ক্রোড়পতি”র শোতে দীপিকা এসেছিলেন পরিচালক ফারহা খানের সাথে। ফারহা খান অমিতাভ বচ্চনের কথায় সায় দিয়ে বলেন, “দীপিকা অনেক পেটুক। ‘ওম শান্তি ওম’ ছবির সেটে সে একই কাজ আমার সাথেও করেছে, এমনকি আমার খাবারও খেয়ে নিতো সে জোর করে।”
মতামত দিন